এক ঝলক
দরিদ্র এক মহিলার একাউন্টে ৭৫০ কোটি টাকা একশো কোটির বেশি বিনিয়োগে জেলা পরিষদ ও পঞ্চায়েতের অনুমতি লাগবে না: মুখ্যমন্ত্রী ডানকুনিতে কারখানা সম্প্রসারণে ৬০০ কোটির লগ্নি, উপস্থিত মুখ্যমন্ত্রী নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ৩২ ভারতীয় পর্যটক-সহ নৌকা ডুবি ভিয়েতনামে, মৃত্যু অন্তত ১৫

দরিদ্র এক মহিলার একাউন্টে ৭৫০ কোটি টাকা

রঞ্জন সাহা( ময়নাগুড়ি ): অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ এক মহিলার। একাউন্ট চেক করে দেখেন তার টাকা রয়েছে প্রায় ৭৫০ কোটি টাকা। যা দেখেই অবাক হয়ে যান সেই মহিলা। ঘটনার পরেই ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন মহিলার পরিবারের সদস্যরা। শনিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের যোদ্ধার টারি এলাকায়।
Ganamadhyam
12 July, 2026
তবে এই টাকা কোথা থেকে এলো তা এখনো জানা যায়নি। তবে এই টাকা ঢোকার পরেই ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন ওই মহিলার ছেলে। পরিবারের নিরাপত্তার কারণেই এই লিখিত অভিযোগ বলে জানা গিয়েছে। এদিকে সাইবার বিভাগে অভিযোগ জমার পরেই তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
একটি সরকারি ব্যাংকের গ্রাহক শেফালী রায়। তার পুত্র দীপেন রায় বলেন আমরা গরীব মানুষ দিন আনি দিন খায়। মা অন্নপূর্ণার ভান্ডারে টাকা তুলতে গিয়ে এই বিষয়টি জানতে পারেন। এই ঘটনা শোনার পর আমাদের চক্ষু চড়ক গাছ। সঙ্গে সঙ্গে আমরা ময়নাগুড়ি থানায় এবং সাইবার ক্রাইমে অভিযোগ জানায়। বিষয়টি ব্যাংকেও জানানো হয়েছে বলে তিনি জানান।
ই-পেপার