এক ঝলক
সোমবার থেকেই রাজ্যে লাগু গুন্ডাদমন আইন ১৪ বছর পর ফের খুলল বরুণ বিশ্বাস খুনের ফাইল  মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের অনিয়ম ও ভাঙন রোধে সরব সন্তোষপুর মেটিয়াবুরুজ আখড়া ও চট্টার দর্জি শিল্প মহা সংকটে রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে মন্ত্রী

তিন মাসেই বেহাল দশা কালভার্ট, ক্ষোভে ক্রান্তির বাসিন্দারা

শৈলেন রায় (ক্রান্তি) : জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের গন্ডগোলের টারি এলাকায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে দু লাখ তের হাজার তিনশো ঊনচল্লিশ টাকার কালভার্ট নির্মাণের কাজ হয়েছিল। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ও নানা টালবাহানার পর এলাকার মানুষ আশার আলো দেখেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে কাজ সম্পূর্ণ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই কালভার্টের বিভিন্ন অংশে ভাঙন, মাটি না দেওয়াই গর্ত ও বেহাল অবস্থা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মানের অভাবের কারণেই এত দ্রুত কালভার্ট এই অবস্থা হয়েছে। যে রাস্তা মানুষের চলাচলের সুবিধার জন্য নির্মাণ জন্য কালভার্ট করা হয়েছিল, তা এখন আবারও সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, সরকারি অর্থ ব্যয় করে নির্মিত কালভার্ট যদি কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়, তাহলে কাজের মান নিয়ন্ত্রণের দায়িত্ব কার? তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
Ganamadhyam
11 July, 2026
ই-পেপার