এক ঝলক
সোমবার থেকেই রাজ্যে লাগু গুন্ডাদমন আইন ১৪ বছর পর ফের খুলল বরুণ বিশ্বাস খুনের ফাইল  মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের অনিয়ম ও ভাঙন রোধে সরব সন্তোষপুর মেটিয়াবুরুজ আখড়া ও চট্টার দর্জি শিল্প মহা সংকটে রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে মন্ত্রী

মুর্শিদাবাদে যাওয়ার পথে কৃষ্ণনগরে বিশ্রামের জন্য নামলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা (নদিয়া) : মুর্শিদাবাদে যাওয়ার পথে কৃষ্ণনগরে বেসরকারি গেস্ট হাউসে খানিকক্ষণের জন্য বিশ্রাম নিতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর পালপাড়া সংলগ্ন জাতীয় সড়কের ধারে ওই গেস্ট হাউসে প্রায় ১৫ মিনিট বিশ্রাম নেন। সেখানে চা পানের বিরতি নিয়ে ফের মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। এদিন কৃষ্ণনগর বেসরকারি গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তারকনাথ চ্যাটার্জি এবং বিজেপি রাজ্য কমিটির সম্পাদক মহাদেব সরকার। আকাশপথে আসার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়ক পথে মুর্শিদাবাদে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর যাওয়ার পথেই কিছুটা বিরতির জন্য কৃষ্ণনগরে বিশ্রামের জন্য নামেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উৎসুক কর্মী সমর্থক ভিড় জমিয়েছিল জাতীয় সড়কের দুধারে। গাড়ি থেকে নেমে যাওয়ার পথে সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় করতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
Ganamadhyam
11 July, 2026
ই-পেপার