রাত ভর বৃষ্টিতে নবদ্বীপে ধসে পরলো পুরোনো বাড়ির একাংশ, ইট পরে কার্যত বন্ধ চলাচলের রাস্তা। ঘটনাস্থলে নবদ্বীপ ট্রাফিক বিভাগের আধিকারিক
নিজস্ব সংবাদদাতা (নদিয়া) : রাতভর বৃষ্টিতে ধসে পরলো পুরনো বাড়ির এক অংশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শহরের বাগচিপাড়া মোড় সংগ্লগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নবদ্বীপ ট্রাফিক বিভাগের আধিকারিক। বাড়ির মালিকের সাথে কথা বললে তারা জানায় রাতভর বৃষ্টির ফলে বাড়ির একাংশ ভেঙে যায়, যদিও ভেঙে যাওয়া অংশে কেও বসবাস করতেন না বলেও জানা গেছে, ফলত কোন রকম ক্ষয় ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরিবারের তরফে জানায় তারা ইতিমধ্যে পৌরসভায় খবর দিয়েছে, পাশাপাশি রাস্তায় ইট সহ ভেঙ্গে যাওয়া ইমারতি সামগ্রিক পরে যাওয়ায় চলাচলের সমস্যা হচ্ছে, ফলত পরিবারের তরফে জানায় পৌরসভার অপেক্ষা না করে তারাই লোক দিয়ে সব টা সরানোর ব্যাবস্থা করবে। জানা যায় বাড়ির ঐ একাংশ দীর্ঘদিনের পুরোনো, তাই বৃষ্টির ফলে এই অবস্থা।