এক ঝলক
সোমবার থেকেই রাজ্যে লাগু গুন্ডাদমন আইন ১৪ বছর পর ফের খুলল বরুণ বিশ্বাস খুনের ফাইল  মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের অনিয়ম ও ভাঙন রোধে সরব সন্তোষপুর মেটিয়াবুরুজ আখড়া ও চট্টার দর্জি শিল্প মহা সংকটে রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে মন্ত্রী

চুরির কিনারা করলো বলাগড় থানা, উদ্ধার সোনা

সোমনাথ পাল (বলাগড়): গৃহস্থের সোনা চুরির তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল বলাগড় থানার পুলিশ। হল চুরির কিনারা। উদ্ধার হল ৬৫ গ্রাম সোনা। পুলিশ জানিয়েছে, বলাগড় থানার অন্তর্গত স্থানীয় একতারপূর সর্ষে ডাঙ্গার বাসিন্দা দম্পতি কর্মসূত্রে থাকতেন বর্ধমানের অন্ডালে। সপ্তাহান্তে বাড়িতে আসতেন দম্পতি। গত ২৮শে জুন রবিবার সন্ধ্যায় ওই দম্পতি কর্মস্থল অন্ডালে রওনা দিলে সেই রাতেই চুরির ঘটনা ঘটে তার বাড়িতে। প্রতিবেশি মারফত চুরির ঘটনা জানতে পেরে ফিরে ওই দম্পতি দেখেন ফাঁকা বাড়ির সুযোগে আলমারি ভেঙে সোনার অলংকার চুরি করে নিয়ে গেছে কেউ বা কারা।
Ganamadhyam
11 July, 2026
এরপরই ওই দম্পতি বলাগড় থানায় চুরির অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে গত ৫ ই জুলাই বলাগড় থানার  ডুমুরদহ ফুল পুকুরের বাসিন্দা বাজুন হেমব্রমকে  বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত কুন্তিঘাট শেরপুর থেকে রূপচাঁদ মান্ডি ওরফে পম নামে আরও এক অভিযুক্ত কে গ্রেফতার করা হয়। ৬ই জুলাই  চুঁচুড়া আদালতে পেশ করে ফের ধৃতদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতদের জেরা করে চুরি যাওয়া সোনার মধ্যে প্রায় ৬৫ গ্রাম সোনা উদ্ধার হয়। শুক্রবার ফের ধৃতদের আদালতে তোলার পাশাপাশি চুরির ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ই-পেপার