এক ঝলক
সোমবার থেকেই রাজ্যে লাগু গুন্ডাদমন আইন ১৪ বছর পর ফের খুলল বরুণ বিশ্বাস খুনের ফাইল  মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের অনিয়ম ও ভাঙন রোধে সরব সন্তোষপুর মেটিয়াবুরুজ আখড়া ও চট্টার দর্জি শিল্প মহা সংকটে রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে মন্ত্রী

সামসেরগঞ্জে ৬৫ হাজার ডুপ্লিকেট লটারি উদ্ধার, গ্রেপ্তার ৪

অভিজিৎ মন্ডল (ফারাক্কা): মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নেতৃত্বে আবারও অপরাধ দমনে পুলিশ। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড থেকে নকল লটারি টিকিট এনে আসল লটারির নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই অভিযানে প্রায় ৬৫ হাজার নকল লটারি টিকিট উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ধুলিয়ানের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় সামশেরগঞ্জ থানার পুলিশ। কৃষ্ণপুরের বাসিন্দা আমিন আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই নকল লটারির হদিস মেলে। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
Ganamadhyam
11 July, 2026
সূত্রে জানা যায় ধৃতরা হলো সোলেমান শেখ বাড়ি ঝাড়খণ্ডের মনিরামপুর,ফারুক শেখ বাড়ি ঝাড়খণ্ডের মনিরামপুর,আমিন আলী বাড়ি সামসেরগঞ্জ ১ নম্বর ওয়ার্ড ও  উইলিয়াম শেখ বাড়ি সামসেরগঞ্জ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঝাড়খণ্ড থেকে ডুপ্লিকেট টিকিট গুলি এনে সামসেরগঞ্জ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আসল লটারির নামে বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছিল। পুলিশের দাবি, ঝাড়খণ্ডের মনিরামপুর এলাকায় একটি নকল  লটারি তৈরির কারখানার হদিস মিলেছে। খুব শীঘ্রই সেই ঠিকানায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং নেটওয়ার্কটি কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবারই জঙ্গিপুর আদালতে পেশ করা হয়।
ই-পেপার