এক ঝলক
একশো কোটির বেশি বিনিয়োগে জেলা পরিষদ ও পঞ্চায়েতের অনুমতি লাগবে না: মুখ্যমন্ত্রী ডানকুনিতে কারখানা সম্প্রসারণে ৬০০ কোটির লগ্নি, উপস্থিত মুখ্যমন্ত্রী নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ৩২ ভারতীয় পর্যটক-সহ নৌকা ডুবি ভিয়েতনামে, মৃত্যু অন্তত ১৫ নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার ভিসেরা নমুনা ও রিপোর্ট কারচুপি বা বিকৃত করার অভিযোগে এবার তদন্ত শুরু করল সিবিআই। কারণ, এবার নির্যাতিতার পরিবারের করা আবেদনে মান্যতা দিয়েছে শিয়ালদহ আদালত৷

একশো কোটির বেশি বিনিয়োগে জেলা পরিষদ ও পঞ্চায়েতের অনুমতি লাগবে না: মুখ্যমন্ত্রী

তরুণ তাঁতি(হুগলি): শিল্পে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করলে আর জেলা পরিষদ কিংবা পঞ্চায়েতে অনুমতি নিতে হবে না, বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Ganamadhyam
12 July, 2026

ডানকুনি – জনাই রোড এলাকায় দুর্গাপুর এক্সপ্রেস  লাগোয়া লাক্স কোজি সংস্থার নতুন ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে আরও কয়েকটি শিল্প আসছে।একই সাথে তার শিল্পপতিদের কাছে আহ্বান, নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করুন কারণ এখানে আর আগের মত পরিবেশ নেই। 

একইসাথে তিনি বলেন আগামী কয়েক মাসের মধ্যে ১ লক্ষ সরকারি চাকরি হবে মেধার ভিত্তিতে। একই সাথে বেসরকারি সংস্থা তৈরি হলে রাজ্যে বাড়বে কর্মসংস্থান। তবে এদিন যখন ডানকুনিতে হোশিয়ারি কারখানার শিল্যানাস করছেন মুখ্যমন্ত্রী, তখন ডানকুনি থেকে কয়েক কিলোমিটার দূরে সিঙ্গুরে টাটার শিল্প নিয়ে আশার বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। ২০০৬ সালে টাটার গাড়ি শিল্প তৈরির কাজ শুরু হওয়া দিয়ে যে সম্ভবনা তৈরি হয়েছিল এ রাজ্যে শিল্প আন্দোলন। তাকে অচিরেই জমি আন্দোলনের জেরে ২০০৮ সালে তা ধ্বংস হয়ে যেতে দেখেছিল হুগলির মানুষ। এরপর রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলেও সিঙ্গুরে কোন শিল্প গড়ে ওঠেনি। বরং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঘুরিয়ে নিয়েছিল সিঙ্গুর থেকে। মাঝে মাঝে তৃনমূলের নেতা ও মন্ত্রীরা আশ্বাসবানী চালিয়ে যেত।রাজ্য  ক্ষমতা বদলের পর প্রায় দু দশক পরে আবারো শিল্পের আশায় বুক বাঁধছেন হুগলিবাসী। তবে ডানকুনি নতুনভাবে এই শিল্প গড়ে ওঠায় খুশি এলাকার মানুষ। উচ্ছাসও দেখা যায়। এদিন এই সংস্থার কর্ণধার অশোক টোডি বলেন, নতুন এই ইউনিটের সম্প্রসারণের ফলে তাদের কুড়ি লাখ স্কোয়ার ফুট জায়গা হবে। যেখানে ৬০০ কোটি টাকা বিনিয়োগের ফলে এক হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।স্বাভাবিকভাবেই লাক্স কোজির এই নতুন ইউনিটের সম্প্রসারণের বার্তায় শিল্পে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়,পরিবহন মন্ত্রী অর্জুন সিং, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ ঐ সংস্থার অন্যান্য আধিকারিকরা।

ই-পেপার