গোমাতার সেবা করে অনুষ্ঠান যোগ দেন শুভেন্দু। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং।মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শিলান্যাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি। প্রদীপ প্রজ্জ্বলন, উত্তরীয় প্রদান করে রাজ্যের মন্ত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন দিশা দেখালেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, বাংলায় এবার শিল্পের খরা কাটবে। নতুন করে শিল্পের জোয়ার ফিরবে বাংলায়। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনরোধ করে বাংলায় ফিরিয়ে আনব। ঘাম-রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবেন না। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, আমরা বিনিয়োগ চাই, শিল্প চাই। এমএসএমই-র স্বার্থে শ্রমিকের সংখ্যাও যাতে বৃদ্ধি হয়, তার জন্যও সরকার কাজ করে চলেছে। ৫০ বছর ধরে দল শাসন করেছে। বাম- তৃণমূল সরকার ছিল। শুভেন্দুর নেতৃত্বে আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গড়ে উঠুক। এবার বন্ধ কারখানার দরজা খুলতে চাবি হাতে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী।