এক ঝলক
একশো কোটির বেশি বিনিয়োগে জেলা পরিষদ ও পঞ্চায়েতের অনুমতি লাগবে না: মুখ্যমন্ত্রী ডানকুনিতে কারখানা সম্প্রসারণে ৬০০ কোটির লগ্নি, উপস্থিত মুখ্যমন্ত্রী নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ৩২ ভারতীয় পর্যটক-সহ নৌকা ডুবি ভিয়েতনামে, মৃত্যু অন্তত ১৫ নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার ভিসেরা নমুনা ও রিপোর্ট কারচুপি বা বিকৃত করার অভিযোগে এবার তদন্ত শুরু করল সিবিআই। কারণ, এবার নির্যাতিতার পরিবারের করা আবেদনে মান্যতা দিয়েছে শিয়ালদহ আদালত৷

সীমান্তে বিএসএফ ও রাজ্য পুলিশের সমন্বয়ে গুরুত্ব - মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

অয়ন মন্ডল (মুর্শিদাবাদ) : মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো মুর্শিদাবাদ জেলা সফরে যান শুভেন্দু অধিকারী। প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথে জেলায় পৌঁছান তিনি। সফরজুড়ে প্রশাসনিক, সাংগঠনিক এবং রাজনৈতিক—তিন ধরনের কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। দিনের শুরুতে বহরমপুরের একটি বেসরকারি হোটেলে বিজেপির জেলা কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে সংগঠনের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন রেজিনগর উপনির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হয়।
Ganamadhyam
11 July, 2026
এরপর বহরমপুরের রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুর্শিদাবাদ ও মালদহ জেলার নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের জন্য বৃহৎ আর্থিক পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
দিনের শেষ কর্মসূচি ছিল রেজিনগরের তকিপুর হাইমাদ্রাসা মাঠে একটি রাজনৈতিক জনসভা। সেখানে উপস্থিত দলীয় কর্মী- সমর্থকদের উদ্দেশে তিনি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখেন এবং আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর এই প্রথম মুর্শিদাবাদ সফরকে ঘিরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ দেখা যায়।
ই-পেপার