এক ঝলক
অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মধ্য রাতে নিউ মার্কেটের কাছে একটি হোটেলে আগুন, শিশুসহ মৃত ৯ রেলওয়ে এবং আঞ্চলিক শিল্পশক্তির যৌথ উদ্যোগ– সামিট ২০২৬ কলকাতায় শহর সরকারি ভাষা বাস্তবায়ন কমিটির সভা জলবন্দি এলাকায় বোটে চেপে দুর্গতদের পাশে পুলিশ সুপার

রাণীনগরে ৭ বাংলাদেশি নাগরিক আটক

অয়ন মন্ডল (মুর্শিদাবাদ) :‌ মুর্শিদাবাদের রাণীনগর থানার কাহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা আগের রাতে বৈধ নথিপত্র ছাড়াই আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। কাজের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।আটকদের পরিচয় ও জাতীয়তা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী যাচাই ও তদন্ত চলছে।
Ganamadhyam
20 August, 2026
ই-পেপার