এক ঝলক
অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মধ্য রাতে নিউ মার্কেটের কাছে একটি হোটেলে আগুন, শিশুসহ মৃত ৯ রেলওয়ে এবং আঞ্চলিক শিল্পশক্তির যৌথ উদ্যোগ– সামিট ২০২৬ কলকাতায় শহর সরকারি ভাষা বাস্তবায়ন কমিটির সভা জলবন্দি এলাকায় বোটে চেপে দুর্গতদের পাশে পুলিশ সুপার

স্পটিফাইয়ের সঙ্গে যৌথভাবে টাটা প্লে নিয়ে এসেছে অডিও পরিষেবা

নিজস্ব সংবাদদাতা: ভারতের শীর্ষস্থানীয় কনটেন্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম টাটা প্লে স্পটিফাইয়ের সাথে যৌথ উদ্যোগে একটি বিশেষ অফার নিয়ে এসেছে, যার ফলে গ্রাহকেরা বিশ্বের অন্যতম জনপ্রিয় অডিও স্ট্রিমিং পরিষেবা উপভোগ করার সুযোগ পাবেন। আজ থেকেই টাটা প্লে বিঞ্জ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা কার্যকর হচ্ছে এবং পরবর্তীতে খুব শীঘ্রই টাটা প্লে মোবাইল অ্যাপেও এটি চালু করা হবে। সংগীতের সম্ভার আরও বাড়িয়ে টাটা প্লে তাদের গ্রাহকদের পছন্দের পরিধি যেমন বিস্তৃত করেছে, তেমনই নিজেদের বর্তমান টেলিভিশন ও ওটিটি পরিষেবাগুলিকেও আরও সমৃদ্ধ করল। এই অফারের আওতায়, যে গ্রাহকেরা স্পটিফাই প্রিমিয়ামের নতুন ব্যবহারকারী, তারা চার মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্পটিফাই প্রিমিয়াম স্ট্যান্ডার্ড ট্রায়াল উপভোগ করতে পারবেন। গ্রাহকেরা টাটা প্লে-এর প্ল্যাটফর্মগুলি থেকে একটি প্রোমোশনাল কোড ব্যবহার করে এই অফারটি চালু করতে পারবেন।
Ganamadhyam
20 August, 2026
ই-পেপার