নতুনদিল্লি : বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মাইলফলক গড়ল কিয়া ইন্ডিয়া। কোচিতে ডিলার অংশীদার ইনচিয়ন কিয়ার মাধ্যমে গ্রাহকদের হাতে একসঙ্গে ১৫০টি কিয়া সাইরস ইভি তুলে দিল সংস্থা। একদিনে সর্বাধিক সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রির জন্য ইনচিয়ন কিয়া ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এর স্বীকৃতিও পেয়েছে। এই মডেলটি তার বিভাগে ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেওয়া প্রথম গাড়ি। এছাড়াও গাড়িটিতে রয়েছে ১৭১ পিএস শক্তি এবং ১০০ কিলোওয়াট চার্জারের মাধ্যমে মাত্র ৩৯ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দ্রুত চার্জ করার সুবিধা। গ্রাহকদের আস্থা আরও বাড়াতে সাইরস ইভির সঙ্গে রয়েছে ১৫ বছরের সীমাহীন কিলোমিটারের উচ্চ-ভোল্টেজ ব্যাটারি ওয়ারেন্টি।