কিয়া ইন্ডিয়া আহমেদাবাদে ডিলার ট্রেনিং নেটওয়ার্ক এর উদ্বোধন করছে
আহমেদাবাদ : দেশের অন্যতম শীর্ষস্থানীয় মাস-প্রিমিয়াম গাড়ি নির্মাতা কিয়া ইন্ডিয়া আজ গুজরাটের আহমেদাবাদে সুপারনোভা কিয়া-তে তাদের নতুন ডিলার ট্রেনিং একাডেমির উদ্বোধন করেছে। প্রতি মাসে প্রায় ২৫০ জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই একাডেমি সেলস এবং সার্ভিস বিভাগে দক্ষ ও অভিজ্ঞ ডিলার টিম গড়ে তুলতে কিয়া ইন্ডিয়ার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। এই একাডেমি গ্রুপ ডিলারশিপগুলোর সেলস এবং সার্ভিস টিমের জন্য ডিলার- পরিচালিত লেভেল-১ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের পরিকাঠামো তৈরির মাধ্যমে কিয়া ইন্ডিয়া নতুন কর্মীদের দ্রুত কাজে নিয়োগ, বর্তমান কর্মীদের নিয়মিত দক্ষতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় প্রশিক্ষণের ওপর নির্ভরশীলতা কমানো নিশ্চিত করছে। এই পদ্ধতি কর্মীদের নিজেদের দায়িত্ব অনুযায়ী গভীর জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং ডিলারশিপ পর্যায়ে জনবলের স্থায়িত্ব বৃদ্ধি করবে।এই উদ্যোগের ফলে গ্রাহকরা আরও স্বচ্ছ যোগাযোগ, দ্রুত সময়ের মধ্যে পরিষেবা উপভোগ করতে পারবেন।