এক ঝলক
অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মধ্য রাতে নিউ মার্কেটের কাছে একটি হোটেলে আগুন, শিশুসহ মৃত ৯ রেলওয়ে এবং আঞ্চলিক শিল্পশক্তির যৌথ উদ্যোগ– সামিট ২০২৬ কলকাতায় শহর সরকারি ভাষা বাস্তবায়ন কমিটির সভা জলবন্দি এলাকায় বোটে চেপে দুর্গতদের পাশে পুলিশ সুপার

অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মতে, তৃণমূল জমানার ঢিলেঢালা অগ্নি নির্বাপণ ব্যবস্থার জন্যই এই দুর্ঘটনা। বুধবার নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, বর্তমান বাস্তবতাকে উপেক্ষা করা অসম্ভব। এই মর্মান্তিক ঘটনা পূর্ববর্তী সরকারের অবহেলার এক করুণ নিদর্শন। বছরের পর বছর ধরে শহর ও রাজ্যের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ ছিল না, বাধ্যতামূলক অগ্নিনির্বাপক সুরক্ষা বিধি সম্পূর্ণ উপেক্ষা করেই হোটেল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার এবং চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, বছরের পর বছর ধরে কোনও নিয়ন্ত্রণ ছাড়াই কলকাতা তথা রাজ্যে পরিকাঠামো গড়ে উঠেছে। অগ্নিসুরক্ষা সংক্রান্ত নিয়মবিধি উপেক্ষা করেই বিভিন্ন ভবন গড়ে তোলা হয়েছে। সেগুলিকে হোটেল এবং অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। শুভেন্দুর বক্তব্য, পূর্বতন সরকারের অবহেলার ফলেই নিউ মার্কেটের হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তার অভিযোগ, আগের সরকার ইচ্ছাকৃত ভাবে এই বিষয়গুলি থেকে নজর ঘুরিয়ে রেখেছিল। শুভেন্দু সমাজমাধ্যমে লিখেছেন, তার সরকার বর্তমানে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে।দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা করছে। তবে ‘বাস্তব পরিস্থিতি’ থেকে নজর ঘুরিয়ে রাখা যায় না। তৃণমূল জমানায় যে ‘ক্ষত’ তৈরি হয়েছে, তার সরকার এখন তা মেরামতের চেষ্টা চালাচ্ছে বলে লিখেছেন মুখ্যমন্ত্রী।
Ganamadhyam
20 August, 2026
ই-পেপার