এক ঝলক
অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মধ্য রাতে নিউ মার্কেটের কাছে একটি হোটেলে আগুন, শিশুসহ মৃত ৯ রেলওয়ে এবং আঞ্চলিক শিল্পশক্তির যৌথ উদ্যোগ– সামিট ২০২৬ কলকাতায় শহর সরকারি ভাষা বাস্তবায়ন কমিটির সভা জলবন্দি এলাকায় বোটে চেপে দুর্গতদের পাশে পুলিশ সুপার

কলকাতায় শহর সরকারি ভাষা বাস্তবায়ন কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর বিভাগের প্রধান মুখ্য আয়কর কমিশনার শ্রীমতি সুরভি ভার্মা গর্গ (আইআরএস)-এর সভাপতিত্বে বুধবার কলকাতার আয়কর ভবনে ‘টাউন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্তর্ভুক্ত বিভিন্ন কার্যালয়ের প্রায় ৪০ জন ঊর্ধ্বতন আধিকারিক ও প্রতিনিধি এই সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে সভাপতি ও বিশিষ্ট সদস্যদের স্বাগত জানানো হয় এবং এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর প্রথাগত প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা করা হয়। সভাটি পরিচালনা করেন কমিটির সদস্য-সচিব তথা প্রধান মুখ্য আয়কর কমিশনারের কার্যালয়ের উপ-পরিচালক ড. সূর্যকান্ত সামাল। তিনি কমিটির আলোচ্যসূচির বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং দাপ্তরিক ভাষা সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করেন। পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর বিভাগের প্রধান মুখ্য কমিশনার শ্রীমতি সুরভি ভার্মা গর্গ তার বক্তব্যে দাপ্তরিক কাজে হিন্দির ব্যাপক ও স্বাভাবিক ব্যবহারের ওপর জোর দেন।সহকারী পরিচালক (সরকারি ভাষা) শ্রীমতী অনিতা এডউইন মারান্ডি কর্তৃক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।
Ganamadhyam
20 August, 2026
ই-পেপার