এক ঝলক
অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মধ্য রাতে নিউ মার্কেটের কাছে একটি হোটেলে আগুন, শিশুসহ মৃত ৯ রেলওয়ে এবং আঞ্চলিক শিল্পশক্তির যৌথ উদ্যোগ– সামিট ২০২৬ কলকাতায় শহর সরকারি ভাষা বাস্তবায়ন কমিটির সভা জলবন্দি এলাকায় বোটে চেপে দুর্গতদের পাশে পুলিশ সুপার

রেলওয়ে এবং আঞ্চলিক শিল্পশক্তির যৌথ উদ্যোগ– সামিট ২০২৬

নিজস্ব সংবাদদাতা: আজ (বুধবার) কলকাতায় দ্বিতীয় 'রেল সিনার্জি অ্যান্ড বেঙ্গল মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ( এমএসএমই) ভেন্ডর কানেক্ট সামিট ২০২৬' অনুষ্ঠিত হয়। এই বছরের মূল ভাবনায় ছিল— আধুনিকীকরণ থেকে সম্প্রসারণের মধ্যে ওয়াগন থেকে ট্র্যাক, ভারতীয় রেলে নিরাপত্তা এবং টেকসই সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই-চেইন)"। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিলের উদ্যোগে এবং পূর্ব রেলের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতি গীতিকা পান্ডে এবং প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ড. উদয় শঙ্কর ঝা-সহ বহু নীতি-নির্ধারক ও স্থানীয় শিল্পনেতারা। ভারতের রেলপথ ব্যবস্থার ক্ষেত্রে ২০২৬ সালটি কেন একটি বড় রূপান্তরের বছর, তা কয়েকটি পরিসংখ্যান উপস্থিত করা হয়। এই লক্ষ্যমাত্রা গুলি অর্জনের জন্য সম্মেলনে একত্রিত হয়েছিলেন পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, মেট্রো রেলওয়ে কলকাতা এবং ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড –এর শীর্ষ রেল কর্মকর্তা ও নেতৃত্ব। দিনের কর্মসূচিতে ছিল স্ট্র্যাটেজিক এক্সিকিউশনের ওপর উদ্বোধনী আলোচনা সভা এবং তার পর তিনটি প্লেনারি সেশন। সম্মেলনে সরকারি ও বেসরকারি—উভয় ক্ষেত্রেরই বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতি গীতিকা পান্ডে বলেন, আমাদের লক্ষ্য কেবল আধুনিক রেল সম্পত্তি গড়ে তোলা নয়, বরং মজবুত দেশীয় অংশীদারিত্বের মাধ্যমে তার দ্রুত সম্প্রসারণ করা। এই যৌথ প্রয়াসের গুরুত্ব পুনরুল্লেখ করেন পূর্ব রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার শিবরাম মাঝি।
Ganamadhyam
20 August, 2026
ই-পেপার