এক ঝলক
অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মধ্য রাতে নিউ মার্কেটের কাছে একটি হোটেলে আগুন, শিশুসহ মৃত ৯ রেলওয়ে এবং আঞ্চলিক শিল্পশক্তির যৌথ উদ্যোগ– সামিট ২০২৬ কলকাতায় শহর সরকারি ভাষা বাস্তবায়ন কমিটির সভা জলবন্দি এলাকায় বোটে চেপে দুর্গতদের পাশে পুলিশ সুপার

সরকারি স্কুলের প্যারা শিক্ষকের বাড়িতে টিউশন, ঘেরাও করে ফুল দিয়ে প্রতিবাদ

উৎপল রায় (ধূপগুড়ি): সরকারি স্কুলের শিক্ষক হয়ে বাড়িতে টিউশন পড়ানোর অভিযোগ উঠল ধূপগুড়ির গধেয়ার কুঠি উচ্চ বিদ্যালয়ের প্যারা-শিক্ষক গোপাল সরকারের বিরুদ্ধে। এদিন ওই শিক্ষকের বাড়িতে গিয়ে টিউশন পড়ানোর সময় হাতে-নাতে ধরে ফেলেন বলে দাবি স্থানীয় গৃহশিক্ষক ও শিক্ষিত যুবকদের একাংশের। এরপর তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ফুল দিয়ে অভিনব প্রতিবাদ জানান তারা। অভিযোগ, সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের গৃহশিক্ষকতা করার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ রয়েছে। তা সত্ত্বেও ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় কয়েকজন শিক্ষক গোপনে বাড়িতে টিউশন পড়াচ্ছেন। যার ফলে সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে অনিয়মভাবে গৃহ শিক্ষকতা করার অভিযোগ উঠেছে একাধিক শিক্ষকের বিরুদ্ধে। এদিন কয়েকজন শিক্ষিত যুবক ও গৃহশিক্ষকরা গোপাল সরকারের বাড়িতে যান। তাদের দাবি, সেই সময় বেশ কয়েকজন পড়ুয়াকে নিয়ে টিউশন পড়াচ্ছিলেন ওই শিক্ষক। এরপরই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। সরকারি স্কুলের শিক্ষক হয়ে টিউশন পড়ানোর প্রতিবাদে প্রতীকী ভাবে তাঁকে ফুলও দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সম্পাদক সঞ্জয় গোস্বামী বলেন, সরকারি স্কুলের শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারেন না। এ বিষয়ে সরকারের নির্দেশিকাও রয়েছে। তা সত্ত্বেও ধূপগুড়ির বেশ কিছু স্কুল শিক্ষক রমরমিয়ে টিউশন পড়াচ্ছেন। বিষয়টি স্কুল পরিদর্শকের কাছে জানানো হবে। অভিযোগের জবাবে শিক্ষক গোপাল সরকার বলেন, আমি আপার প্রাইমারি স্তরের প্যারা- শিক্ষক। মাসে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা বেতন পাই। এই টাকায় সংসার চালানো কঠিন। তাই টিউশন পড়াই। সরকারি শিক্ষকদের টিউশন পড়ানো যায় না—এমন কোনও নির্দেশিকা আমি পাইনি। এখন প্রশ্ন প্যারা শিক্ষকরা ঐ সরকারি নিষেধাজ্ঞার পড়েন কিনা তা নিয়ে বিতর্ক আছে।
Ganamadhyam
20 August, 2026
ই-পেপার