রাজবংশী মহিলাদের নামে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তুফানগঞ্জ থানা ঘেরাও
প্রদীপ কুন্ডু (কোচবিহার) : রাজবংশী মহিলাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে তুফানগঞ্জ ব্যাপক বিক্ষোভ দেখালেন তুফানগঞ্জ ১ব্লকের ব্লকের রাজবংশী মা ভবানী কমিটির সদস্যরা। বুধবার তুফানগঞ্জ জেলখানা ময়দান থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে তুফানগঞ্জ থানার সামনে পৌঁছান তারা। এরপর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিক্ষোভকারীরা, তাদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রাজবংশী মহিলাদের উদ্দেশ্যে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান তারা। মা ভবানী কমিটির রাজবংশী মহিলাদের হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। প্রয়োজনে এই আন্দোলন গোটা ভারতজুড়ে ছড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা আরও জানান, রাজবংশী মহিলাদের সম্মান নিয়ে কোনও ধরনের আপস করা হবে না। প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা।