এক ঝলক
ফের চালু ভারতের টুরিস্ট ভিসা, হিলি সীমান্তে খুশির হাওয়া অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু, স্বস্তিতে এলাকাবাসী সৈয়দ নুরুল হাসান কলেজে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে সরব এবিভিপি আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, ধুলিয়ানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর মটগোদায় সমবায় গুদাম ঘিরে উত্তেজনা, উদ্ধার সরকারি সামগ্রী

মটগোদায় সমবায় গুদাম ঘিরে উত্তেজনা, উদ্ধার সরকারি সামগ্রী

নিজস্ব সংবাদদাতা (বাঁকুড়া): বাঁকুড়ার রাইপুরের মটগোদা গ্রামে সমবায় সমিতির একটি গুদামকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে গুদামে আটকে রাখার অভিযোগে শুক্রবার রাতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা।
Ganamadhyam
28 June, 2026
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে পুলিশ গুদামের তালা খুলে তল্লাশি চালায়। সেখানে থেকে উদ্ধার হয় ৯টি সেলাই মেশিন, একটি আলমারি এবং প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ তিন বস্তা স্কুল পোশাক। উদ্ধার হওয়া সামগ্রী আপাতত রাইপুর থানায় রাখা হয়েছে।অভিযোগকারী সঞ্চিতা দে-সহ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের দাবি, বহুদিন আগেই তাদের হাতে এই সামগ্রী পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংঘের নেত্রী বর্ণালী দে অবৈধভাবে সমবায় সমিতি গঠন করে সরকারি সামগ্রী আটকে রাখার পাশাপাশি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও পদক্ষেপ হয়নি বলেও অভিযোগ তাদের। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে গুদাম খুলে সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্ণালী দে। তার দাবি,উদ্ধার হওয়া সেলাই মেশিন গুলি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য নয়, ব্লক প্রশাসনের নির্দেশে মহিলাদের প্রশিক্ষণের উদ্দেশ্যে ভাড়া করে আনা হয়েছিল। আর্থিক দুর্নীতির অভিযোগও তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সরকারি সামগ্রী কীভাবে গুদামে আটকে ছিল এবং অভিযোগের সত্যতা কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি থাকলেও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে পুলিশ।
ই-পেপার