এক ঝলক
ফের চালু ভারতের টুরিস্ট ভিসা, হিলি সীমান্তে খুশির হাওয়া অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু, স্বস্তিতে এলাকাবাসী সৈয়দ নুরুল হাসান কলেজে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে সরব এবিভিপি আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, ধুলিয়ানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর মটগোদায় সমবায় গুদাম ঘিরে উত্তেজনা, উদ্ধার সরকারি সামগ্রী

রাজ্যে সর্বপ্রথম অনলাইনে বিধায়কের সার্টিফিকেট

সোমনাথ পাল(বনগাঁ): হাতে লেখা সার্টিফিকেটের দিন শেষ।এবার অনলাইনে এক ক্লিকেই মিলবে বিধায়কের সই করা ঝাঁ চকচকে ডিজিটাল সার্টিফিকেট। গোটা রাজ্যে সর্বপ্রথম।
Ganamadhyam
28 June, 2026
সংশাপত্র নিয়ে সাধারণ মানুষের হয়রানি ঠেকাতে এবার এমনই উদ্যোগ নিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। এ বিষয়ে মন্ত্রীর সাফকথা মানুষ আমাদের ক্ষমতায় এনেছে তাই মানুষের সেবায় আমাদের প্রথম কাজ হওয়া উচিৎ। এ নিয়ে দিন কয়েক আগেই নিজের নামে ওয়েব সাইট খুলেছেন বিধায়ক। পাশাপাশি সাধারণ মানুষের জ্ঞাতার্থে সমাজ মাধ্যমে প্রচারের ছবিও আপলোড করেছেন তিনি। সাইটে গিয়ে অনলাইনে বাড়িতে বসেই নিজ এলাকার বিধায়কের সই করা ডিজিটাল সার্টিফিকেট পাবেন যে কেউ। ওয়েব সাইটে গিয়ে নিজের নাম আধার কার্ড ইত্যাদী দিয়ে এক নিমেষেই মিলবে বিধায়ক অশোক কীর্তনীয়ার সই করা সংশাপত্র। বিধায়কের এমন মহতী উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসিরা। তাদের দাবি শুধু বিধায়ক নয় এখনও অনেক সার্টিফিকেট নিতে গেলে অযথা ঝামেলা ঝক্কি পোয়াতে হয়। এতে বিষয়টা বেশ সহজ হল।
ই-পেপার