বোমার স্টিলের পাত ছিটকে পাশের বাড়িতে গিয়ে পড়ে। বোমার আওয়াজে ঘুম ভেঙে যায় বাসিন্দাদের। জনবহুল উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির জেরে আতঙ্কিত বাসিন্দারা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শান্ত এলাকা অশান্ত করতে বোমাবাজি করেছে। অভিযোগ উঠেছে, জেলবন্দি একদা মন্ডলপাড়ার ত্রাস কালুয়ার শাগরেদরা ওখানে বোমাবাজি করেছে। এদিন বেলায় ঘটনাস্থল পরিদর্শনে যান জগদ্দল বিধায়ক রাজেশ কুমার। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বিধায়ক রাজেশ কুমার বলেন, এই ঘটনায় যারা জড়িত, তাদের কাউকেই রেহাই পাবে না। যারা বোমাবাজির ঘটনায় জড়িত, প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।