এক ঝলক
ফের চালু ভারতের টুরিস্ট ভিসা, হিলি সীমান্তে খুশির হাওয়া অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু, স্বস্তিতে এলাকাবাসী সৈয়দ নুরুল হাসান কলেজে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে সরব এবিভিপি আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, ধুলিয়ানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর মটগোদায় সমবায় গুদাম ঘিরে উত্তেজনা, উদ্ধার সরকারি সামগ্রী

এখন মনে হচ্ছে রাজ্যে আইনের শাসন সত্যি আছে, তমান্নার মায়ের প্রতিক্রিয়া

নিজস্ব সংবাদদাতা ঃ গত বছরের ২৩ জুন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণার পর চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে।
Ganamadhyam
28 June, 2026
সেই সময় হঠাৎ একদল রাজনৈতিক দুষ্কৃতীদের বোমাবাজিতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিল মাত্র ৯ বছরের তামান্না খাতুন। ঘটনার আকস্মিকতায় পুরো অঞ্চল স্তব্ধ হয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে দূর রাজ্যে পালিয়ে গিয়েছিল অভিযুক্তদের একটি বড় অংশ। সুবিচারের দাবিতে তখন থেকেই প্রশাসনের দরজায় হন্যে হয়ে ঘুরছিলেন নিহতের মা সাবিনা ইয়াসমিন। মেয়ের মর্মান্তিক মৃত্যুর পর মা সাবিনা ইয়াসমিন কালীগঞ্জ থানায় ২৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে প্রাথমিক পর্যায়ে ১১ জনকে গ্রেফতার করতে পারলেও বাকি অভিযুক্তরা রাজ্য থেকে পালিয়ে যায়। এর ফলে মামলার তদন্ত প্রক্রিয়া গতি হারাতে শুরু করে। কিন্তু রাজ্যে প্রশাসনিক পালাবদলের পরই এই ঘটনার তদন্তে এক দ্রুততা নজরে আসে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ দৃঢ়ভাবে উত্থাপন করেন। তিনি অধিবেশনে দাঁড়িয়ে জোর দিয়ে বলেন যে, প্রশাসনের অবহেলায় কোনো পরিবার আর অবিচারের শিকার হবে না এবং তামান্নার পরিবার অবশ্যই বিচার পাবে। এর পরেই তিনি মৃত শিশুর মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তার দীর্ঘ লড়াইয়ের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর এই কড়া ও সুনির্দিষ্ট নির্দেশের পর আর দ্বিতীয়বার ভাবেনি কৃষ্ণনগর জেলা পুলিশ প্রশাসন। পলাতক দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করার জন্য একটি অত্যন্ত সুদক্ষ বিশেষ গোয়েন্দা দল বা স্কোয়াড গঠন করা হয়। গোপন সূত্রে খবর সংগ্রহ করে পুলিশ দল পশ্চিমবঙ্গ সীমানার ওপারেও জাল বিস্তারিত করে। এরপরই হরিয়ানার গুরগাঁও এবং মহারাষ্ট্রের নাগপুরের মতো দূরবর্তী শিল্পাঞ্চল থেকে কয়েকজন অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। বর্তমানে মামলার মূল এফআইআর-এ নাম থাকা প্রায় প্রত্যেক অপরাধীই এখন জেলা পুলিশের কড়া হেফাজতে রয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া সোশ্যাল মিডিয়া তালিকা থেকে স্পষ্ট যে, যেভাবে দেশের বিভিন্ন কোণ থেকে অপরাধীদের মাত্র কয়েক দিনে খুঁজে ট্র্যাকিং করা হয়েছে, তা নদিয়া জেলা পুলিশ প্রশাসনের নিখুঁত পরিকল্পনা ও সাহসিকতার পরিচায়ক। এর ফলে স্থানীয় সাধারণ মানুষও এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দীর্ঘদিনের বঞ্চনা এবং হতাশার পাহাড় পেরিয়ে অবশেষে সুবিচারের আশায় উন্মুখ হয়ে উঠেছেন মৃত তামান্নার পরিবার। এর আগে তামান্নার মা সাবিনা ইয়াসমিন প্রাক্তন সরকারের কর্তাব্যক্তিদের কাছে বহুবার আবেদন জানিয়েছিলেন। কিন্তু তার অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তার দাবি ছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তৎপরতা তার সেই পুরোনো সমস্ত ক্ষোভকে ভুলিয়ে নতুন করে আইনের প্রতি আস্থাশীল করেছে। প্রশাসনের এই সাফল্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেঁদে ফেলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সঙ্গে এও জানান, আমার মেয়েকে তো আর ফিরে পাব না, কিন্তু ওর হত্যাকারীদের কোমরে দড়ি পড়লে ওর আত্মা অন্তত শান্তি পাবে। এতদিন ভয়ে ও আতঙ্কে কাটাতাম, এখন মনে হচ্ছে এই রাজ্যে আইনের শাসন সত্যি আছে। আইনি বিশেষজ্ঞদের একাংশের মতে,এই সংবেদনশীল মামলায় চার্জশিট পেশ করার ক্ষেত্রে পুলিশের এই ঝোড়ো তৎপরতা অনেক বেশি সুবিধা দেবে। পলাতক থাকা অপরাধীদের পেছনে সময় নষ্ট না হওয়ায় ট্রায়াল বা বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন করা যাবে। পুলিশ খুব শীঘ্রই ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে, যাতে হত্যাকাণ্ডের পেছনের মূল ষড়যন্ত্রকারীদের সমস্ত বিবরণ বাইরে আনা যায়।
ই-পেপার