এক ঝলক
মুখ্যমন্ত্রী সূচনা করলেন ৫০টি নতুন এসি বাস দরকারে ককরোচের আন্দোলনে আমি নিজেও যাব‌ ঃ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের আক্রমণের পাল্টা আক্রমণে ঋতব্রত মঞ্চের তৃনমূল কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত ও কংগ্রেসের দিল্লিতেও এনসিপিআইয়ের ২১ জুলাই স্মরণ, আসেনি ৯ জন

শীতলকুচিতে গ্যাস সিলিন্ডার না পেয়ে বিক্ষোভ

প্রদীপ কুন্ডু(কোচবিহার): গ্যাস সিলিন্ডার পেতে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবার মাথাভাঙ্গা– শীতলকুচি রাজ্য সড়কের গোলকগঞ্জ এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।
Ganamadhyam
22 July, 2026

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না। আগাম টাকা জমা দেওয়ার পরও সময়মতো সিলিন্ডার মিলছে না। মঙ্গলবার গ্যাস নেওয়ার জন্য অফিসে এসে তাঁরা দেখেন অফিসে তালা ঝুলছে। এরপর ক্ষুব্ধ গ্রাহকরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এক বিক্ষোভকারী বলেন, আগে টাকা দেওয়ার পরও গ্যাস সিলিন্ডার পাচ্ছি না। বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। অন্য এক গ্রাহকের অভিযোগ, আজ সিলিন্ডার দেওয়ার কথা ছিল। কিন্তু অফিসে এসে দেখি তালাবন্ধ। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই আমরা পথ অবরোধ করেছি। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তবে ভবিষ্যতে যাতে নিয়মিত ও সময়মতো গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়, সেই দাবিই তুলেছেন এলাকাবাসী।.
ই-পেপার