এক ঝলক
হুকিং বা চুরি রুখতে চালু হল বিদ্যুৎ প্রহরী অ্যাপ মুখ্যমন্ত্রী সূচনা করলেন ৫০টি নতুন এসি বাস দরকারে ককরোচের আন্দোলনে আমি নিজেও যাব‌ ঃ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের আক্রমণের পাল্টা আক্রমণে ঋতব্রত মঞ্চের তৃনমূল কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত ও কংগ্রেসের

তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেবার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): তরুণ-তরুনীকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেবার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে।
Ganamadhyam
22 July, 2026



চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে। ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের স্থিরপাড়া বালক সংঘ মাঠ সন্নিহিত এলাকার বাসিন্দা ঐন্দ্রিলা কর্মকার এবং তার বন্ধু অভিষেক মন্ডল গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ। ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েও দুজনের কোনও খোঁজ মেলেনি। পুলিশ নিখোঁজ তরুণ-তরুনীর দুই বন্ধু কুশল সাউ ও আশুতোষ সিং-কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগ উঠেছে, নেশাভান করার পর চারজনের মধ্যে বচসা বাঁধে। বচসা চলাকালীন ওরা অভিষেক মন্ডলকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেয়। ঐন্দ্রিলা দেখে ফেলায় প্রমাণ লোপাটের জন্য তাকেও ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেবার অভিযোগ উঠেছে। অভিষেকের মা রূপা মন্ডলের অভিযোগ, ঘটনার মূল পান্ডা গারুলিয়া বাবু কোয়ার্টার এলাকার বাসিন্দা ননাই নামে একটি ছেলে। দু'দিন আগে  ননাই তাকে ফোন করে বলেছিল, অভিষেক হাতে ট্যাটু করেছে। ওর কাছে আড়াই হাজার টাকা পাই। সেই টাকা না পেলে ওকে হিসাব বুঝিয়ে দেব। রূপা দেবীর দাবি, ছেলেকে নেশাভান করিয়ে গঙ্গায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। ননাই বাইক নিয়ে ঘাটে এসেছিল। ঘটনার পর ওখান থেকে ননাই পালিয়েছে। অপরদিকে ঐন্দ্রিলার বাবা অরিজিৎ কর্মকার জানান, বান্ধবীর বাড়ি যাবার নাম করে মেয়ে সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। বিকেল থেকে ওর ফোন সুইচ অফ ছিল। কিন্তু রাত ২-১০ নাগাদ মেয়ের ফোন অন হয়েছিল। তখন ফোনটা ব্যস্ত বলছিল।তার অভিযোগ, মেয়েকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। কুশল সাউ এবং আশুতোষ সিং নামে দুজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জানা গিয়েছে, কুশলের বাড়ি জগদ্দলের আতপুর বাজার পাড়ায় এবং আশুতোষের বাড়ি হুগলির হিন্দমোটরে।
ই-পেপার