জানা যায় গতকাল রাতে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের চার নম্বর মন্ডল সভাপতি নারায়ণ বিশ্বাসের ছেলেরা হাওড়া সলপ ব্রিজের কাছে তোলাবাজি করতে যায় এবং দুপক্ষই ভিডিও করে। ফোনে এক পক্ষ সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে দেয় এবং সেই পোস্ট করা ভিডিওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে জাপানি গেট সুভাষপল্লী এলাকায়। সেই পোস্টে লেখা হয় নারায়ণ বিশ্বাসের ছেলেরা তোলাবাজি করতে এসেছে এবং সেই ভিডিও ডিলিট করাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায়, তারই মধ্যে দ্বীপ দেবনাথের পেটে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।