নিজস্ব প্রতিনিধি(কলকাতা): ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতির পরিবর্তনের পর একের পর এক প্রকল্পের সূচনা হয়ে চলেছে। মঙ্গলবারও কলকাতায় পরিবহনের জন্যেও এল নতুন খবর।
মঙ্গলবার কলকাতার কসবাতে ৫০টি পরিবেশ বান্ধব নুতন এসি বাসের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইদিন পরিবহন দপ্তরের উদ্যোগে কসবার নতুন বাসের উদ্বোধনী সভার মঞ্চ থেকে মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং সবুজ পতাকা নেড়ে ৫০টি বাসের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং সহ অন্যান্য বিশিষ্ঠরা। সূত্রের খবর, নতুন এসি ৫০টি বাস কলকাতার মোট ২৪টি রুটে চলবে। পরিবেশ বান্ধব বাসগুলি মূলত, সিএনজি ও বিদ্যুতের মাধ্যমে চলবে। নতুন এসি বাসের সূচনা হওয়ায় কলকাতার মানুষের অনেকটাই কষ্ট দূর হওয়ার পাশাপাশি উপকার হল বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, নতুন ৫০টি এসি বাস পেলে সুবিধা হবে আমজনতার।