এক ঝলক
হুকিং বা চুরি রুখতে চালু হল বিদ্যুৎ প্রহরী অ্যাপ মুখ্যমন্ত্রী সূচনা করলেন ৫০টি নতুন এসি বাস দরকারে ককরোচের আন্দোলনে আমি নিজেও যাব‌ ঃ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের আক্রমণের পাল্টা আক্রমণে ঋতব্রত মঞ্চের তৃনমূল কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত ও কংগ্রেসের

বিডিওর সঙ্গে ভাঙন পরিদর্শনে বিজেপি নেতৃত্ব, মানিকচকে রাজনৈতিক বিতর্ক

বিশ্বজিৎ সাহা(মানিকচক): মালদা জেলার মানিকচক ব্লকের গঙ্গাভাঙন কবলিত এলাকা পরিদর্শনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
Ganamadhyam
22 July, 2026


অভিযোগ, ব্লকের ভারপ্রাপ্ত বিডিও সৌরভ কুমার মণ্ডলের সঙ্গে ভাঙনপ্রবণ এলাকায় পরিদর্শনে যান শাসকদল বিজেপির একাধিক নেতা। এই ঘটনাকে ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইএম।
মঙ্গলবার ভূতনির কেশরপুর কলোনি, কালুটোলা-সহ একাধিক ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন ভারপ্রাপ্ত বিডিও। সেই সময় তাঁর সঙ্গে বা তাঁর পরপরই বিজেপির স্থানীয় নেতৃত্বকেও এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখতে দেখা যায়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, সংশ্লিষ্ট বিধায়ক তখন বিধানসভায় উপস্থিত ছিলেন।
সিপিআইএমের জেলা নেতা দেবজ্যোতি সিনহা বলেন,সরকার বদলেছে, কিন্তু কাজের ধরন বদলায়নি। কোনও প্রশাসনিক আধিকারিকের সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতাদের এভাবে পরিদর্শনে যাওয়া উচিত নয়। এর আগেও ভাঙন রোধের কাজের মান নিয়ে বিজেপিই প্রশ্ন তুলেছিল। এখন সেই প্রশাসনের সঙ্গেই ঘুরছে। গোটা বিষয়টি প্রশ্নের মুখে ফেলেছে। অন্যদিকে, মানিকচক বিজেপি মণ্ডল সভাপতি সুভাষ যাদব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বিডিও সাহেব ভাঙন এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন। আমরাও এলাকার সমস্যা তুলে ধরতে পিছন পিছন গিয়েছিলাম। যেসব জায়গায় নতুন করে ভাঙন হয়েছে, সেখানে দ্রুত পুনরায় প্রতিরোধমূলক কাজ করার আবেদন জানিয়েছি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ই-পেপার