এক ঝলক
মুখ্যমন্ত্রী সূচনা করলেন ৫০টি নতুন এসি বাস দরকারে ককরোচের আন্দোলনে আমি নিজেও যাব‌ ঃ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের আক্রমণের পাল্টা আক্রমণে ঋতব্রত মঞ্চের তৃনমূল কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত ও কংগ্রেসের দিল্লিতেও এনসিপিআইয়ের ২১ জুলাই স্মরণ, আসেনি ৯ জন

শিক্ষকের উপর হামলার অভিযোগ, অভিযুক্তকে আটক করল পুলিশ

খাদিমুল ইসলাম( বানারহাট): শিক্ষকের উপর হামলার চেষ্টা ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবককে আটক করল বানারহাট থানার পুলিশ।
Ganamadhyam
22 July, 2026



জানা গিয়েছে, সোমবার দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রতন রায়ের উপর এক যুবক অতর্কিত হামলার চেষ্টা করেন এবং প্রকাশ্য রাজ্য সড়কের উপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। এরপর স্থানীয়দের তৎপরতায় সেখান থেকে বাড়িতে ফিরে যান শিক্ষক রতন রায়। পরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান তিনি। মঙ্গলবার ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করে বানারহাট থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি একজন শিক্ষক, যিনি সমাজ গড়ার কারিগর এবং শিক্ষার্থীদের পঠন-পাঠনের দায়িত্বে রয়েছেন, তার উপর হামলার চেষ্টা ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন একাংশ। এ বিষয়ে দুরামারি হাই স্কুলের প্রধান শিক্ষক  বলেন, একজন শিক্ষকের উপর এ ধরনের হামলার চেষ্টা কখনোই আমরা বরদাস্ত করব না। অভিযুক্তের অভিভাবককে স্কুলে ডাকা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের পরেও তারা স্কুলে দেখা করেননি। এরপরই আমরা আইনের দ্বারস্থ হই। থানায় অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি একজন শিক্ষকের উপর এ ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ এবং হামলার চেষ্টার অভিযোগের তীব্র নিন্দা জানাই। আমরা সমাজ গড়ার কারিগর, আমাদের উপর এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়।
ই-পেপার