এক ঝলক
বাঙালি সংখ্যালঘুরা সরকারের সঙ্গেই থাকতে চায়, প্রমাণ হল : শুভেন্দু অধিকারী বিকাশরঞ্জনের বাড়িতে তাণ্ডবে পুলিশের জালে গড়িয়ার যুবক এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা

সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে গঙ্গার ঘাটে নজরদারি বিধায়কের

তরুণ তাঁতি (হুগলি): তর্পনের সকাল থেকেই উত্তরপাড়া বিধানসভার বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন উত্তরপাড়া বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। গত কয়েকদিন ধরে প্রশাসন ও দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন এই গঙ্গার ঘাট নিয়ে কারণ বেশিরভাগ গঙ্গার ঘাট ভেঙে যাওয়ায় তা সাধারণ মানুষের পক্ষে ব্যবহারে উপযুক্ত নয়। ফলে বিভিন্ন গঙ্গার ঘাটে বিধায়কের নির্দেশ মতো পুলিশি পাহারায় চলছে সাধারন মানুষের পিতৃ তর্পন। কারণ গত কয়েক বছর আগেই উত্তরপাড়া বিধানসভার ঘাটে এই তর্পনের দিনে এক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু ঘটে, তারপর থেকেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। যাতে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিকমতো দিতে পারে এবং পুনরায় আবার এমন কোন দুর্ঘটনা না ঘটে যা মানুষের ক্ষতি হতে পারে।
Ganamadhyam
11 October, 2026
ই-পেপার