এক ঝলক
টাকি পুরসভার ২০ কোটির দুর্নীতিতে তদন্ত করবে সিআইডি ডেঙ্গু নজরদারিতে জোর, নতুন নির্দেশিকা স্বাস্থ্যভবনের বকেয়া গাড়ির কর মেটাতে সর্বোচ্চ ৪০% ছাড়ের পথে রাজ্য মেদিনীপুরে ‘সেবা জ্যোতি যাত্রা’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মন্ত্রী-প্রশাসনের আধিকারিকরা শুভেন্দু মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভায় যাব না : হুমায়ুন

মালদা ইংরেজবাজার পৌরসভায় তৃণমূলের পতন, বিজেপির উত্থান

সুব্রত শেঠ (মালদা): মালদার ইংরেজবাজার পৌরসভায় বদলে গেল রাজনৈতিক সমীকরণ। মাত্র তিনজন কাউন্সিলরকে সঙ্গে নিয়েই পৌরসভার চেয়ারম্যানের পদ দখল করল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন মালদা ইংরেজ বাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি। এদিন চেয়ারম্যান নির্বাচনের আগে বড়সড় রাজনৈতিক পালাবদল ঘটে ইংরেজবাজার পৌরসভায়। তৃণমূল কংগ্রেসের ১১ জন কাউন্সিলর দলত্যাগ করে নিজেদের নির্দল হিসেবে ঘোষণা করেন। বুধবার দুপুরে দলবদ্ধভাবে মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে সদর মহকুমা শাসকের হাতে পদত্যাগপত্র তুলে দেন তারা। এরপরই চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুরির নাম প্রস্তাব করেন বিজেপির কাউন্সিলর সুতপা মুখার্জি। তাঁকে সমর্থন করেন বিজেপি কাউন্সিলর কৃষ্ণা নাথ। পাশাপাশি দলত্যাগী তৃণমূল কাউন্সিলরদের একাংশও অম্লান ভাদুরির পক্ষে সমর্থন জানান। ফলে নতুন চেয়ারম্যান হিসেবে তার নির্বাচনের পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, ২৯ আসন বিশিষ্ট ইংরেজবাজার পৌরসভায় গত নির্বাচনে তৃণমূলের প্রতীকে ২৫ জন কাউন্সিলর জয়ী হয়েছিলেন। বিজেপি পেয়েছিল তিনটি আসন এবং একটি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী। একসঙ্গে ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলত্যাগের জেরে ইংরেজবাজার পৌরসভায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। মাত্র তিনজন কাউন্সিলর নিয়ে বিজেপির ক্ষমতায় আসার ঘটনায় জেলা রাজনীতিতেও শুরু হয়েছে জোর চর্চা।
Ganamadhyam
08 October, 2026
ই-পেপার