এক ঝলক
টাকি পুরসভার ২০ কোটির দুর্নীতিতে তদন্ত করবে সিআইডি ডেঙ্গু নজরদারিতে জোর, নতুন নির্দেশিকা স্বাস্থ্যভবনের বকেয়া গাড়ির কর মেটাতে সর্বোচ্চ ৪০% ছাড়ের পথে রাজ্য মেদিনীপুরে ‘সেবা জ্যোতি যাত্রা’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মন্ত্রী-প্রশাসনের আধিকারিকরা শুভেন্দু মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভায় যাব না : হুমায়ুন

অস্থায়ী কর্মীদের বেতন বন্ধ, তালা ঝুললো বনগাঁ হাই স্কুলে  

সোমনাথ পাল (বনগাঁ): বিগত দুমাস বেতন হয়নি। প্রতিবাদে স্কুলের স্টাফ রুমের গেটে তালা ঝোলালো অস্থায়ী কর্মীরা। তার জেরেই কার্যত তালা বন্ধ স্কুল। উত্তর ২৪ পরগণার বনগাঁ হাই স্কুলের ঘটনা। জানা গিয়েছে, রোজকার মতো বুধবার ও স্কুলে আসে পড়ুয়া সহ স্কুলের শিক্ষকরা।স্কুলের স্টাফ রুমে যাওয়ার গেটে তালা দেওয়া থাকায় বাধ্য হয়ে স্কুল থেকে বাড়ি ফিরে যায় তারা। কোনও নোটিশ ছাড়াই এভাবে স্কুল বন্ধ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা।তাদের দাবি এটা আইন বিরুদ্ধ কাজ। কোনও অগ্রিম নোটিশ ছাড়া কে বা কারা কোন সাহসে স্কুলের গেটে তালা দিল। এতে স্কুলে এসে বিপদে পড়ে পড়ুয়ারা। ছোট ছোট বাচ্চারা কিভাবে বাড়ি ফিরবে তার চিন্তা এদের নেই। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের দাবি, বর্তমানে স্কুলের প্রশাসনিক প্রধান মহকুমা শাসক। তাঁকে অস্থায়ী কর্মীদের বেতনের বিষয়ে জানানো হয়েছে। নতুন রেজুলেশন করে তিনি জমা দিতে বলেছেন। সেটাও করা হয়েছে। তিনি বলেন স্কুলে মোট সাতজন অস্থায়ী কর্মী রয়েছেন। গত আগাষ্ট মাস থেকে তারা বেতন পাচ্ছেন না।এছাড়াও দুজন স্থায়ী কর্মী রয়েছেন । কোনও কারণ ছাড়াই ওই দুজন স্থায়ী কর্মী ও এদিন স্কুলে আসেনি। তালা খুলতে না পেরে স্কুলে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছি। গোটা বিষয়টি মহকুমা শাসক কে জানানো হবে বলে জানান তিনি। ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় শিক্ষক মহলে।
Ganamadhyam
08 October, 2026
ই-পেপার