এক ঝলক
শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা, ৩জন না থাকায় জল্পনা পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর দাবি : বিধায়ক দীপাঞ্জনের শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হোক বার্তা তসলিমার গ্রেফতার স্ট্যালিন-পুত্র, পরে জামিন মাঝআকাশে বিপত্তি, আহত বিমানকর্মী সহ অন্তত ১৪ জন

পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর দাবি : বিধায়ক দীপাঞ্জনের

তরুণ তাঁতি ( হুগলি): উত্তরপাড়া কোতরং পৌরসভায় বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর পরিদর্শনে নরেচোড়ে বসেন পৌর কর্মীরা। উপস্থিত হয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন।
Ganamadhyam
05 August, 2026

সেই সময় সাংবাদিকদের প্রশ্নের ডিম থেরাপি নিয়ে বিধায়ক বলেন,  ভারতীয় জনতা পার্টি ডিম থেরাপি সমর্থন করে না। তাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তারা বিজেপির যত বড় নেতাই হোক না কেন তা মেনে নেওয়া যায় না, সে যদি এরকম কোন কাজ করে তাহলে তাকেও শ্রীঘরে যেতে হবে। এছাড়াও উত্তরপাড়া দুর্নীতি নিয়েও তিনি সরব হন। উত্তরপাড়া পৌরসভায় একাধিক দুর্নীতিগ্রস্থ ব্যক্তি আছেন মানুষ চাইছেন তাদের শাস্তি, সাংবাদিকের প্রশ্নের  উত্তরে দীপাঞ্জন চক্রবর্তী বলেন, ভারতীয় জনতা পার্টি দুর্নীতিগ্রস্থ মানুষদের বিরুদ্ধে যথেষ্ট  সোচ্চার। প্রতিজ্ঞাবদ্ধ দুর্নীতি মুক্ত সমাজ গড়ার। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত বিশেষ করে উঁচু তলার এবং নিচু তলার কিছু পুলিশ কর্মী যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানো হবে। এছাড়াও উত্তরপাড়া বিধানসভা জুড়ে যে সমস্ত মাফিয়ারা রয়েছে তারা এখনো সম্পূর্ণ নির্মূল হয়নি। মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক। তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে পুলিশের যে ভূমিকা হওয়া উচিত, পুলিশ সেই ভূমিকা পালন করছে না। যদিও বিজেপি সরকার পুলিশের এই ধরনের নিষ্ক্রিয়তাকে মেনে নেবে না।
(ছবি: জ্যোতির্ময় বসু)
ই-পেপার