এক ঝলক
শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা, ৩জন না থাকায় জল্পনা পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর দাবি : বিধায়ক দীপাঞ্জনের শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হোক বার্তা তসলিমার গ্রেফতার স্ট্যালিন-পুত্র, পরে জামিন মাঝআকাশে বিপত্তি, আহত বিমানকর্মী সহ অন্তত ১৪ জন

পরিযায়ী শ্রমিকের জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস

বিশ্বজিৎ সাহা( মালদহ ): পরিযায়ী শ্রমিকের কেনা জমি দখল করে সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠেছে এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
Ganamadhyam
05 August, 2026


ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার কালিয়াচক থানার কাঠালবাড়ি এলাকায়। অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।অভিযোগকারী আমিনুল শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। প্রায় চার বছর আগে তিনি স্থানীয় বাসিন্দা বদরুদ্দোজার কাছ থেকে চার কাঠারও বেশি জমি কিনেছিলেন। তার দাবি, কাজের সূত্রে বাইরে থাকার সুযোগে গত বিধানসভা নির্বাচনের আগে ওই জমিতে রাতারাতি তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়। প্রতিবাদ করায় তাঁর দাদা বরকত শেখকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখ বলেন, পার্টি অফিসটি ২০০৯ সাল থেকেই রয়েছে এবং অভিযোগকারীর জমিতে নয়, অন্য দাগ নম্বরের জমিতে নির্মিত। উল্টে অভিযোগকারীরাই সরকারি জমি দখল করেছেন বলে দাবি তাঁর।
 বিজেপি নেতা নিবারণ ঘোষ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে প্রকৃত জমির মালিককে জমি ফিরিয়ে দেওয়া এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
ই-পেপার