ট্রেনে গাঁজা এবং স্টেশনে উদ্ধার ব্রাউন সুগার,ধৃত ৪
সুব্রত শেঠ(মালদা) : ডাউন কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে মহিলাদের হাত ধরে ট্রেনের শীত তাপ নিয়ন্ত্রিত সংরক্ষিত কামড়ার বাথরুমে গাঁজা পাচারের পথে গ্রেফতার তিন জন মহিলা।
তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ কেজি গাঁজা। অন্যদিকে মালদা কোর্ট স্টেশন থেকে ব্রাউন সুগার পাচারের পথে গ্রেফতার যুবক। ঘটনায় ধৃত চারজনকে আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় প্রথম ঘটনায় ধৃতদের নাম প্রমিলা দেবী,অঙ্কিতা দেবী,অর্চনা দেবী। ধৃত তিনজনের বাড়ি কাটিহারের মনিহার ও কুর্শিলা এলাকায়। জিরআরপি সুত্রে জানা গিয়েছে,ধৃত তিনজন ডাউন কাঞ্চজঙ্ঘা এক্সপ্রেসের শীততাপ নিয়ন্ত্রিত কামড়ার বাথরুমে গাঁজা পাচার করছিল। সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে মালদা জি আর পি পুলিশ কামড়ায় অভিযান চালায়। সেখান থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধর করে। অন্যদিকে মালদা কোর্ট স্টেশন থেকে এক কেজি ১৯০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম রানা কুমার। বাড়ি বিহারের মাধেপুরা এলাকায়। এদিন ওই যুবক মালদা কাটিহার ট্রেন ধরার জন্য এসেছিল। সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে। জি আর পি সুত্রে খবর ধৃত চারজনকে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।