এক ঝলক
শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা, ৩জন না থাকায় জল্পনা পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর দাবি : বিধায়ক দীপাঞ্জনের শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হোক বার্তা তসলিমার গ্রেফতার স্ট্যালিন-পুত্র, পরে জামিন মাঝআকাশে বিপত্তি, আহত বিমানকর্মী সহ অন্তত ১৪ জন

চার বাংলাদেশি রঘুনাথগঞ্জে গ্রেফতার

অভিজিৎ মন্ডল(ফারাক্কা): অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর টাউন ফাঁড়ির পুলিশ।
Ganamadhyam
05 August, 2026


সোমবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার নবাব জায়গীর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের পরিচয় ও পটভূমি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা।অসীম আকরাম, মহম্মদ সাইদুর রহমান,ফারুক হোসেন, আকাশ আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বাংলাদেশ থেকে নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল তারা। পুলিশের প্রাথমিক অনুমান, গরু চুরির বা পাচারের উদ্দেশ্যেই তারা এপারে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ নবাব জায়গীর এলাকায় নজরদারি ও তল্লাশি চালায়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় পুলিশ তাদের গ্রেফতার করে। পরবর্তীতে পরিচয় যাচাই করে তাদের বাংলাদেশী নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়।
ধৃতদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সীমান্ত পেরিয়ে কীভাবে তারা নিখুঁতভাবে ভারতে প্রবেশ করল এবং এর নেপথ্যে কোনো আন্তর্জাতিক পাচারচক্র বা কোনো স্থানীয় দালাল সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আন্তঃসীমান্ত গরু পাচার চক্রের প্রত্যক্ষ কোনো যোগ রয়েছে কি না, সেই দিকটিও গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
ই-পেপার