এক ঝলক
শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা, ৩জন না থাকায় জল্পনা পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর দাবি : বিধায়ক দীপাঞ্জনের শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হোক বার্তা তসলিমার গ্রেফতার স্ট্যালিন-পুত্র, পরে জামিন মাঝআকাশে বিপত্তি, আহত বিমানকর্মী সহ অন্তত ১৪ জন

বীজপুরে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি( ব্যারাকপুর): চলতি বছরের ২২ জুলাই রাতে কাঁচরাপাড়ার রেল কলোনি থেকে বীজপুর থানার পুলিশ প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারী ঘনিষ্ঠ অজয় মালিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
Ganamadhyam
05 August, 2026



ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ ছয় রাউন্ড কার্তুজ-সহ পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অজয় মালিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জগন্নাথ দাস ওরফে নানুর সন্ধান পান। মঙ্গলবার দুপুরে পুলিশ অজয় মালির শাগরেদ জগন্নাথ দাসকে গ্রেপ্তার করেছে। ধৃতের বাড়ি হালিশহর নর্থ কলোনি এলাকায়। তল্লাশি চালিয়ে একটি ডোবার মধ্যে লুকিয়ে রাখা একটি নাইলনের ব্যাগ পুলিশ উদ্ধার করে। সেই ব্যাগের মধ্যে থেকে পুলিশ ছয় রাউন্ড কার্তুজ-সহ চারটে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
ই-পেপার