এক ঝলক
শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা, ৩জন না থাকায় জল্পনা পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর দাবি : বিধায়ক দীপাঞ্জনের শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হোক বার্তা তসলিমার গ্রেফতার স্ট্যালিন-পুত্র, পরে জামিন মাঝআকাশে বিপত্তি, আহত বিমানকর্মী সহ অন্তত ১৪ জন

দুর্নীতিগ্রস্ত সভাপতির ইস্তফা চাই, দাবিতে বিজেপির গণডেপুটেশন

শৈলেন রায় (ক্রান্তি): পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে মাল বিধানসভার ক্রান্তি ব্লক আধিকারিকের হাতে গণডেপুটেশন দিলো বিজেপি।
Ganamadhyam
05 August, 2026




মঙ্গলবার মাল মণ্ডল ৪ ও ৫-এর উদ্যোগে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ প্রথমে একটি প্রতিবাদ সভায় অংশ নেন। পরে মিছিল করে তাঁরা ক্রান্তি পঞ্চায়েত সমিতি কার্যালয়ে পৌঁছে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে ৮ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন।
বিজেপির অভিযোগ, ক্রান্তি ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি সরকার পরিবর্তনের পর থেকে তিনি নিয়মিত অফিসে না আসায় সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। মাল মণ্ডল ৪-এর সভাপতি দীপক ওঁরাও বলেন, সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতেই এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ১০ দিনের মধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।অন্যদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য আগে থেকেই ক্রান্তি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। তবে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
ই-পেপার