মুখ্যসচিব মনোজ আগারওয়াল জানিয়েছেন, নির্বাচনের পর বিভিন্ন অভিযোগ এবং এসআইআর প্রক্রিয়ায় একাধিক অনিয়ম সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই জন্ম ও মৃত্যু শংসাপত্রের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, জেনে-বুঝে কেউ কারচুপি করে থাকলে কাউকে রেয়াত করা হবে না। এই নির্দেশের পর বৃহস্পতিবার সকাল থেকেই তুফানগঞ্জ পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন দপ্তরে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ভেরিফিকেশন অভিযান শুরু হয়। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয় পুলিশের পক্ষ থেকে, যাতে তদন্তের প্রতিটি ধাপ নথিভুক্ত থাকে। এই বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার মনীশ যোশী জানার, রাজ্য সরকারের নির্দেশে জন্ম ও মৃত্যু সংক্রান্ত যে রেজিস্টার তাদের নিজেদের হেফাজতে নিতে বলা হয়েছে পুলিশকে এদিন শুধুমাত্রই সেই কাজ করা হয়েছে।আমরা জেলা পুলিশ এর পক্ষ থেকে রাজ্যের আদেশ পালন করেছি। রাজ্য সরকারের এই পদক্ষেপকে ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে অন্যান্য জেলা ও পুরসভাগুলিতেও একই ধরনের অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।