এক ঝলক
দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে রেয়াত করা হবে না‌ ঃ‌ প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের রেলগেট দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী নিট-কাণ্ডের বিক্ষোভে উত্তপ্ত সংসদ চত্বর আলোচনায় নারাজ সিজেপি, ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের জন্ম-মৃত্যু শংসাপত্রে কারচুপির সম্ভাবনা ,তুফানগঞ্জ পৌরসভায় পুলিশের অভিযান

হোটেল মালিকের থেকে তোলাবাজি চেয়ে পুলিশের জালে দুই

নিজস্ব সংবাদদাতা(হাওড়া): হাওড়া বাসস্ট্যান্ড চত্বরে অবস্থিত একটি হোটেল মালিকের কাছ থেকে ৫০ লাখ টাকার তোলা দাবি করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় হাওড়া পুলিশ কমিশনারেট দ্রুত পদক্ষেপ নিয়েছে।
Ganamadhyam
24 July, 2026


গোলাবাড়ি থানার পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত রমেশ জয়সওয়াল এবং তাকে সাহায্যকারী হাওড়া পুরসভার কর্মী সুদর্শন জয়সওয়ালকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের আদালতে পেশ করার পর পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর পাশাপাশি এই বেআইনি কাজের সাথে আর কারা কারা জড়িত রয়েছে, সে বিষয়েও তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। রমেশ জয়সোয়ালকে পুলিশ হাপ প‍্যান্ট পরিয়ে তার এলাকা হাওড়া মল্লিক ফটক দিয়ে হাঁটিয়ে নিয়ে এসে তার বাড়িতে শান্তিকুঞ্জ এ‍্যাপাটমেন্টে তল্লাসি চালায়।
ই-পেপার