এক ঝলক
দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে রেয়াত করা হবে না‌ ঃ‌ প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের রেলগেট দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী নিট-কাণ্ডের বিক্ষোভে উত্তপ্ত সংসদ চত্বর আলোচনায় নারাজ সিজেপি, ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের জন্ম-মৃত্যু শংসাপত্রে কারচুপির সম্ভাবনা ,তুফানগঞ্জ পৌরসভায় পুলিশের অভিযান

দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে রেয়াত করা হবে না‌ ঃ‌ প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় দেশ। এই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে ক্রমশই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ।
Ganamadhyam
24 July, 2026

 

এই প্রেক্ষাপটে প্রশ্নফাঁসের ঘটনায়  আরও একবার কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঘোষণা, পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্তদের বিচারের দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হবে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত। একইসঙ্গে তার হুঁশিয়ারি, যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না। বৃহস্পতিবার এক্স পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে। তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে আমরা ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে। তবে, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র তরফে মোদীর বক্তব্যকে পুনরায় পোস্ট করে লেখা হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। গত মঙ্গলবার এনডিএ-র সংসদীয় দলের বৈঠকেই প্রশ্নফাঁস বিতর্কে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনাকে ‘মহাপাপ’ বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার এই ইস্যুতে আরও কড়া অবস্থান নিলেন তিনি।  বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, আমাদের তরুণদের ভাল রাখা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনও কিছুই এর চেয়ে বড় নয়। এর পরেই প্রশ্নফাঁস বিতর্কে ন্যায়বিচারের আশ্বাস দেন মোদী। মোদীর কথায়, যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না।
অভিযুক্তদের দ্রুত বিচার হবে এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, পোস্টে প্রধানমন্ত্রী স্পষ্ট করে লিখেছেন, আমাদের তরুণদের ভালো রাখা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর থেকে কোনও কিছুই বড় নয়। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ এই ফাস্ট ট্র্র্যাক আদালতে বিচার বলে ব্যাখ্যা করেছেন মোদী। নিট প্রশ্ন ফাঁসে জড়িতদের কাউকে রেয়াত করা হবে না বলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, যারা প্রশ্নপত্র ফাঁস করে দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপটি মাইলফলক হয়ে থাকবে। যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। যারা ছাত্র-যুবদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইবে, তারা কেউ রেহাই পাবে না। নরেন্দ্র মোদীকে নিশানা করে  বিরোধী দলনেতা রাহুল গান্ধি এক্স হ্যান্ডলে লেখেন, আপনিই আমাদের দেশের যুবসমাজের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনি আমাদের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে দখল এবং ধ্বংস হতে দিয়েছেন। এর জন্য দায়ীদের রক্ষা করেছেন এবং প্রশ্রয় দিয়েছেন। পড়ুয়াদের দাবির কথাও মনে করিয়ে দিয়ে রাহুল আরও লিখেছেন, ছাত্রদের দাবি ভীষণ স্পষ্ট: এক, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে। দুই, ছাত্রদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিন, ছাত্রদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিট প্রশ্নফাঁস এবং শিক্ষায় অব্যবস্থার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’।
 অন্যদিকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও নিট কাণ্ডে সুর চড়াচ্ছে।তারাও বিক্ষোভকারী পড়ু্য়াদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি তুলছেন। সংসদে নিট ইস্যুতে আলোচনার দাবিও জানিয়েছে বিরোধীরা। তবে সেই দাবি মেনে সংসদে আলোচনার জন্য প্রস্তুত নরেন্দ্র মোদীর সরকার। গোটা ইস্যুতে  আরএসএস নেতৃত্বের ব্যাখ্যা, নিটের প্রশ্ন ফাঁস, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির উত্তরপত্র দেখা নিয়ে গোলমালের মতো ঘটনায় ভুগতে হয়েছে পড়ুয়াদের। তাদের মধ্যে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। সেই ক্ষোভ দূর করতে সরকারের অনেক আগে আলোচনায় বসা উচিত ছিল। ২০২৪ থেকে ২০২৬ সাল অবধি ধারাবাহিক ভাবে নিটের প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারটাও ভাল ভাবে নিচ্ছেন না আরএসএস নেতৃত্ব।
ই-পেপার