এক ঝলক
দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে রেয়াত করা হবে না‌ ঃ‌ প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের রেলগেট দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী নিট-কাণ্ডের বিক্ষোভে উত্তপ্ত সংসদ চত্বর আলোচনায় নারাজ সিজেপি, ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের জন্ম-মৃত্যু শংসাপত্রে কারচুপির সম্ভাবনা ,তুফানগঞ্জ পৌরসভায় পুলিশের অভিযান

নিরাপদ সাঁতার ও জল-নিরাপত্তা প্রসারে যৌথ উদ্যোগ নিল সিনি ও মেদিনীপুর সুইমিং ক্লাব

পশ্চিম মেদিনীপুর: সাঁতার কেবল প্রতিযোগিতা বা পদক জয়ের বিষয় নয়; এটি এমন একটি জীবনরক্ষাকারী দক্ষতা, যা বিপদের মুহূর্তে একটি মূল্যবান প্রাণ বাঁচাতে পারে।
Ganamadhyam
23 July, 2026



এই বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি) এবং মেদিনীপুর সুইমিং ক্লাবের যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে আয়োজন করা হয় এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির।অনুষ্ঠানে ছিল সচেতনতামূলক ব়্যালি, জল নিরাপত্তা বিষয়ক আলোচনা, বিভিন্ন বিভাগে সাঁতার প্রতিযোগিতা, ওয়াটার পোলো, ডাইভিং এবং পুরস্কার বিতরণ। আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির মূল লক্ষ্য প্রতিযোগিতা নয়; বরং শিশু-কিশোর ও সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সাঁতার শেখাকে জনপ্রিয় করে তোলা এবং জল নিরাপত্তাকে সামাজিক আন্দোলনে পরিণত করা।
সাম্প্রতিক রাজ্যব্যাপী সমীক্ষার তথ্য অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর  জেলায় জলে ডুবে মৃত্যুর হার বেশ উদ্বেগজনক। তাই এই অঞ্চলে নিরাপদ সাঁতার শেখানো, জল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী দক্ষতা গড়ে তোলার প্রয়োজনীয়তা আরও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকারের জাতীয় আন ইন্টেনশনাল ইনজুরি প্রিভেনশন গাইডলাইনে উভয় ক্ষেত্রেই নিরাপদ সাঁতার শেখাকে জলে ডুবে মৃত্যু প্রতিরোধের অন্যতম কার্যকর পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই বার্তাকেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। জাতীয় পতাকা উত্তোলন এবং  সচেতনতামূলক র্যা লির মাধ্যমে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মেদিনীপুর কোতোয়ালি মহিলা থানার ইন্সপেক্টর শ্রীমতি কবিতা দাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের  বিধায়ক  ডা. শঙ্কর গুছাইত,  জেলা স্বাস্থ্য দপ্তর এর  প্রতিনিধি, মেদিনীপুর সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব কিশোর চট্টোপাধ্যায়, কার্যকরী সভাপতি আশিস চক্রবর্তী, সভাপতি অতনু ঘোষ, সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ এবং জাতীয়  সাঁতারু আফরিন জাবি। চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুজয় রায়, ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার এবং জেলা সঞ্চালক গৌতম মণ্ডল, এবং নৈরিতা দাস।
ই-পেপার