এক ঝলক
দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে রেয়াত করা হবে না‌ ঃ‌ প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের রেলগেট দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী নিট-কাণ্ডের বিক্ষোভে উত্তপ্ত সংসদ চত্বর আলোচনায় নারাজ সিজেপি, ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের জন্ম-মৃত্যু শংসাপত্রে কারচুপির সম্ভাবনা ,তুফানগঞ্জ পৌরসভায় পুলিশের অভিযান

জঙ্গিপুর পৌরসভায় জন্ম ও মৃত্যু শংসাপত্র তল্লাশি অভিযানে পুলিশ

অভিজিৎ মন্ডল(ফারাক্কা): জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসল প্রশাসন।
Ganamadhyam
24 July, 2026


এই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং নেপথ্যের জালের সন্ধান পেতে বৃহস্পতিবার রাজ্যজুড়ে একযোগে বিভিন্ন পঞ্চায়েত অফিস এবং পুরসভায় অভিযান চালাল পুলিশ। অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভাতেও পুলিশি অভিযান শুরু হয়। তদন্তকারী আধিকারিকরা পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে বিভিন্ন নথি খুঁটিয়ে দেখেন, শংসাপত্র দেওয়ার রেকর্ড যাচাই করেন এবং কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলে একাধিক তথ্য সংগ্রহ করেন।
প্রশাসন সূত্রে খবর, গত কিছুদিন ধরেই ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরি এবং তা দিয়ে বেআইনি কাজ হাসিলের বেশ কিছু অভিযোগ জমা পড়ছিল। এই চক্রের শেকড় কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে কারা সরাসরি যুক্ত রয়েছে, তা খুঁজে বের করতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো জঙ্গিপুরেও এই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হচ্ছে। এই আকস্মিক অভিযানে স্থানীয় প্রশাসনিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
ই-পেপার