অভিজিৎ মন্ডল( ফারাক্কা): আবাস যোজনা প্রকল্পের নানা অসঙ্গতি এবং শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধারের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জিয়াউর রহমান।
বুধবার গভীর রাতে তার শ্বশুরবাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় সামশেরগঞ্জ থানার পুলিশ। উল্লেখ্য ২০২২ সালের পৌরসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়ী হলেও, পরবর্তীতে তিনি তৃণমূলে যোগদান করে শাসক দলের কাউন্সিলর হিসেবেই দায়িত্ব পালন করছিলেন।রাজ্যে সরকার পরিবর্তনের পর পুলিশের একটি বিশেষ অভিযানে ওই কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার করা হয়।এই ঘটনার পর থেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন অভিযুক্ত কাউন্সিলর জিয়াউর রহমান। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে বুধবার রাতে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।