স্থায়ী-অস্থায়ী মিলিয়ে এখানে ১৫০০ জন শ্রমিক কাজ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে সামিল হয়ে স্থানীয় যুবক বিক্কি চৌধুরী জানান, এখানে খুব মজুরিতে কাজ করানো হয়। এলাকার বেকার যুবকদের কাজে না নিয়ে বাইরের লোক দিয়ে এই মিলে কাজ করানো হচ্ছে। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত মজুরি ৪০৬ টাকা শ্রমিকদের দিতে হবে। তাছাড়া পিএফ, গ্রাচুইটি এবং ইএসআই সুবিধা দিতে হবে। অপরদিকে বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং বলেন, বিগত সরকারের আমলে তৃণমূল নেতারা শ্রমিকদের পাশে না থেকে নিজেদের পকেট ভরতে ব্যস্ত থাকতেন। কিন্তু ডবল ইঞ্জিন সরকার শ্রমিকদের কথা ভাবে। কুন্দনের অভিযোগ, এই মিলে ২৫০ টাকা মজুরিতে কাজ করানো হচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকারের নির্ধারিত মজুরি ৪০৬ টাকা। কুন্দন জানান, বিষয়টি তিনি স্থানীয় বিধায়ক তথা শ্রম মন্ত্রীকে জানিয়েছেন। তার আশা, শ্রম মন্ত্রীর হস্তক্ষেপে নিশ্চিতভাবে শ্রমিকরা সরকার নির্ধারিত মজুরি পাবেন।