এক ঝলক
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই বৈধ নাগরিক ঃ জ্ঞানেশ কুমার চারটি পৃথক শহীদ দিবস, একুশে জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যহত দলত্যাগীরা তৃনমূলে ফিরলে এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব ঃ অভিষেক সীমান্তে অমিত শাহ রামায়ণ’ নিয়ে বোমা ফাটালেন অন্নু কাপুর

মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, মৃত ৫ ঘটনাস্থলে অধীর, রেলমন্ত্রীকে ফোন

অয়ন মন্ডল( বহরমপুর) : মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের একটি লেভেল ক্রসিংয়ে শুক্রবার সকালে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তিনজন স্কুল পড়ুয়াসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
Ganamadhyam
18 July, 2026


আহত হয়েছে বেশ কয়েকজন শিশু। তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল থেকেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অধীর চৌধুরীর অভিযোগ, রেলের গেটম্যানের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তার দাবি, একটি ট্রেন চলে যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হলেও সংলগ্ন লাইনে আরেকটি ট্রেন আসছিল। সেই সময় গেট পুনরায় বন্ধ না করায় স্কুলগাড়িটি রেললাইনে উঠে পড়ে এবং নিমতিতা–কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তিনি সংশ্লিষ্ট গেটম্যানের প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের বিষয়েও প্রশ্ন তোলেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও একই অভিযোগের ইঙ্গিত দিচ্ছে। তাদের দাবি, গেট খোলা থাকায় স্কুলগাড়িটি রেললাইন পার হওয়ার চেষ্টা করে এবং সেই সময়ই দ্রুতগতির ট্রেনটি এসে ধাক্কা মারে। ঘটনার পর পূর্ব রেল কর্তৃপক্ষ কর্তব্যরত গেটম্যান ও সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি অভিযুক্ত গেটম্যানকে পুলিশ গ্রেফতার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
ই-পেপার