এক ঝলক
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই বৈধ নাগরিক ঃ জ্ঞানেশ কুমার চারটি পৃথক শহীদ দিবস, একুশে জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যহত দলত্যাগীরা তৃনমূলে ফিরলে এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব ঃ অভিষেক সীমান্তে অমিত শাহ রামায়ণ’ নিয়ে বোমা ফাটালেন অন্নু কাপুর

মাত্র পাঁচ বছরে শাস্ত্রপাঠে, সাহিত্যচর্চায় নজির গড়েছে হুগলির চুঁচুড়ার ছোট্ট ছেলে

নিজস্ব প্রতিনিধি : মাত্র পাঁচ বছর ছয় মাস বয়স। অথচ এইটুকু বয়সেই শাস্ত্রপাঠে, সংস্কৃতে আর সাহিত্যচর্চায় নজির গড়েছে হুগলির চুঁচুড়ার ছোট্ট ছেলে ব্রজিষ্ণু ভট্টাচার্য।
Ganamadhyam
19 July, 2026


বৃহস্পতিবার নিউটাউনের বাসভবনে ব্রজিষ্ণুর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। দেখা করার পরই সামাজিক মাধ্যমে ব্রজিষ্ণুর প্রতিভার ভূয়সী প্রশংসা করেন তিনি।
ডঃ মজুমদার জানান, অল্প বয়সেই গভীর ভক্তি নিয়ে ব্রজিষ্ণু শ্রীমদ্ভগবদ্গীতা পাঠে অসাধারণ পারদর্শিতা দেখিয়েছে। কণ্ঠস্থ আছে বহু সংস্কৃত শ্লোকও। শুধু ধর্মীয় চর্চাই নয়, সাহিত্যের দিকেও তার ঝোঁক রয়েছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা বই ‘জীবনের মানে ব্রজিষ্ণু জানে’। বইটি পাঠকমহলে বেশ প্রশংসা পেয়েছে। এই কৃতিত্বের জন্যই ইতিমধ্যে একাধিক রেকর্ড বুকে নাম উঠেছে তার। ব্রজিষ্ণুর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে ড. মজুমদার বলেন, ঈশ্বরের কৃপায় সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছাক। সমাজে জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিক মূল্যবোধের চর্চায় ব্রজিষ্ণুর মতো মেধাবী শিশুরা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে।
ই-পেপার