ডাঃ মানব ঘোষ সভাপতি , ডাঃ কমলেশ বিশ্বাস সহ অন্যান্য দের নিয়ে নতুন কমিটি কার্যভার গ্রহণ করেছে।উল্লেখ্য, এই এলিট সংগঠণের দায়িত্বে ছিলেন আর জি কর কাণ্ডে নাম জড়ানো ডাঃ সুশান্ত কুমার রায়,যাকে উত্তরবঙ্গ লবির হোতা বলা হয় চিকিৎসক মহলে।একদিকে চোখের ডাক্তার , আই এম এর সম্পাদক তথা করোনা কালে ও এস ডি দায়িত্ব প্রাপ্ত ছিলেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তৃনমূল কংগ্রেস চিকিৎসক ইউনিয়নের এক বড়সড় হোতা বলেই সাধারণ মানুষ থেকে চিকিৎসা জগতের পরিচিত ছিলেন। রাজ্যে পালা বদলের পর গত ২ রা জুলাই পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন আই এম এ কমিটি গঠনের পর সংগঠনের পক্ষ থেকে জেলার পুলিশ সুপারের কাছে এদিন দুর্নীতি সহ অন্যান্য বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে এই নতুন কমিটি। এই প্রসঙ্গে ডাঃ কমলেশ বিশ্বাস জানান, ডা: সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সেই গুলোর তদন্ত করে দেখার আবেদন জানিয়েছি আমরা জেলা পুলিশ সুপারের কাছে।