আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করে তার ভাই। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্ৰামের কদমতলা এলাকায়। ঘটনাস্থলে পৌছাই বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম আশরাফুল শেখ। বয়স ৩২ বছর। এই ঘটনায় তার ছোট ভাই সাদিকুল শেখও গুরুতর জখম হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিবারের অভিযোগ প্রতিবেশী শিলু শেখের বিরুদ্ধে। মৃতের বাবা রাকিব শেখ জানান অভিযুক্ত এলাকায় ব্রাউন সুগার বিক্রি করে। মঙ্গলবার সকালে তার দুই ছেলেকে বাড়ি থেকে ডেকে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি ভাবে কোপানো হয়। স্থানীয়রা তাদের তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক আশরাফুল শেখকে মৃত বলে ঘোষণা করেন। আর এক ছেলে সাদিকুল গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনায় জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান ব্রাউন সুগারের বিরুদ্ধে জেলা জুড়ে অনবরত অভিযান চালাচ্ছে পুলিশ। গত বিধানসভা ভোট থেকে এখন পর্যন্ত প্রায় চল্লিশ কেজিরও বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। অনেক আসামিকে বিভিন্ন জায়গা থেকে এরেস্ট করা হয়েছে। ব্রাউন সুগার উদ্ধারের প্রতি অনবরত অভিযান চলবে।অভিযুক্তর জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।