এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা (বসিরহাট) : দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো বসিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড।
Ganamadhyam
15 July, 2026


মঙ্গলবার ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মণ্ডলের বাড়িতে বিক্ষোভ দেখান একদল স্থানীয় বাসিন্দা। আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়াসহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তারা কাউন্সিলরের বাড়িতে গিয়ে টাকা ফেরতের দাবি জানান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ভাঙচুরের ঘটনায় রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা কাউন্সিলরের বাড়িতে পৌঁছালে কাউন্সিলরের স্বামী জগন্নাথ মণ্ডল তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।অভিযোগ, কথাবার্তার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়,যা পরে হাতাহাতিতে গড়ায়। এরপর উত্তেজিত জনতা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ির বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা, মোটরবাইক সহ একাধিক সামগ্রী ভেঙে ফেলা হয়।
বিক্ষোভকারীদের দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি করা হয়েছে। তাদের আরও অভিযোগ, এই দুর্নীতির টাকায় কাউন্সিলরের পরিবার একাধিক বড় বাড়ি নির্মাণ করেছে। তাই দুর্নীতির অর্থ সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় দু'ঘণ্টা ধরে এলাকায় উত্তেজনা চলতে থাকে। ভাঙচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ই-পেপার