এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

বারুইপুর ধর্ষণ কাণ্ডে পুনঃনির্মাণ সিআইডির

হাসান লস্কর(বারুইপুর): কড়া নিরাপত্তায় বারুইপুরে নাবালিকা কাণ্ডের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে তিন অভিযুক্তকে নিয়ে সিআইডি।
Ganamadhyam
15 July, 2026


বারুইপুর নাবালিকা কাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ শুরু করল সিআইডি। বারুইপুরের সূর্যপুর-ধপধপি এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।উল্লেখ্য, কয়েকদিন আগে একই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে আনা হলে সে পুলিশের এক আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায় বলে পুলিশের দাবি। সেই পরিস্থিতিতে পুলিশের পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়।সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। বিপুল সংখ্যক পুলিশ ও সিআইডি আধিকারিকের নিরাপত্তা বলয়ের মধ্যে তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণের কাজ চলছে। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
ই-পেপার